প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: এমপি মহিত তালুকদার
আদমদীঘি ( বগুড়া ) প্রতিনিধি:- বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়া সংসদীয় আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেছেন দেশের মানুষের ভবিষ্যৎ এর চিন্তা-চেতনায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভাজন দূর করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে যে ঐক্যবদ্ধ ২০২৪ এর ৫ আগস্ট এর আগে আমাদের ছিল ঠিক সেই ভাবে আমদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট চোর ফ্যাসিস্ট সরকারের সময় যে-সব বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা, জেল জুলুমের শিকার হয়েছে তাঁরাই বিএনপির প্রকৃত নেতাকর্মী এবং তারা মূল্যায়নিত হবে। তিনি শনিবার দুপুরে সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দ্বরা নির্যাতিত,মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার আদমদিঘী উপজেলা ও সাম্তাহার পৌর বিএনপির নেতাকর্মীদের গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরোও বলেন একটি রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে তাতে তারা বাধাগ্রস্ত করছে।
এতে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা,সহসভাপতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক আদমদিঘী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল,সান্তাহার পৌর সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ,আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, মিনহাজ, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা মানিক সহ উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।





















