০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বড়াইগ্রামে দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতার শাড়ি বিতরন

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে ২ শতাধিক দরিদ্র বিধবা নারীদের মাঝে দুর্গাপূজা উপলক্ষে নতুন শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক। শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী উপজেলার বনপাড়া পৌর এলাকার সকল পূজো মন্ডপে গিয়ে আনুষ্ঠানিকতার মধ্য তিনি বিধবা নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমার মা যুক্তরাজ্যে থাকেন। মা অনেক দূরে থাকায় আমি বুঝি মায়ের শূণ্যতা। আমি বুঝি, বিধবা মায়েরা কীভাবে দিনযাপন করেন। তাঁদের কষ্টের কথা ভাবলে আমারও কষ্ট হয়। সেই কষ্টকে আনন্দে রূপান্তরিত করতেই আমার এই ছোট্ট উদ্যোগ। বিধবা মায়েদের মুখে হাসি ফোটাতে পারলেই আমার উদ্যোগ সার্থক হবে।

বড়াইগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দাস বলেন, এই এলাকায় এই প্রথম পূজা উপলক্ষে বিধবা নারীরা একযোগে নতুন শাড়ি পেলো। এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি খন্দকার আব্দুস সালাম, কালিকাপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম মৃধা, গুনাইহাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, দিয়ারপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম ইদ্রিস সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
০ Views