পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বেলকুচিতে তালবীজ রোপণ করলেন আমিরুল ইসলাম খান
সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ প্রতিরোধ-বজ্রপাতের ঝুঁকি হ্রাস,পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ২০২৬ -২০২৭ অর্থবছরে বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলে কৃষি মাঠের গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে প্রায় দুই হাজার ৫ শতাধিক তালগাছের চারা ও বীজ রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে(রবিবার ১৮ অক্টোবর)সকালে বেলকুচি সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে তালগাছের চারা ও তালবীজ রোপণে বেলকুচি উপজেলা প্রশাসন আয়োজনে প্রাকৃতিক পরিবেশের উন্নয়নের তালগাছের চারা ও তালবীজ রোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৬৬ (বেলকুচি-চৌহালী)৫ আসেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)
সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম জানান, তালগাছ বাংলাদেশের গ্রামীণ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘজীবী ও শক্ত কাঠামোর এ গাছ,পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায়ও বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি কমানোর আলোচনায় তালগাছ রোপণের বিষয়টি দীর্ঘদিন ধরে গুরুত্ব পেয়ে আসছে। তবে শুধু তালগাছ লাগালেই বজ্রপাত থেকে সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত হয় না,বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়াই সবচেয়ে কার্যকর সুরক্ষা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,জেলা বিএনপির সদস্য গোলাম আজম এ-র উদ্যোগে বেলকুচি সদর ইউনিয়নের কৃষি জমি, গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে তালবীজ রোপণের স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরির একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা প্রতিটি তালবীজ ও চারার যথাযথ পরিচর্যা, নিয়মিত পর্যবেক্ষণ এবং গবাদিপশুর ক্ষতি থেকে সুরক্ষা নিশ্চিত করা গেলে এ কর্মসূচির সুফল দীর্ঘস্থায়ী হবে।
তালবীজ রোপণের এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা প্রকৌশলী এস.এম শাহাদাত হোসেন,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তার,বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ।বেলকুচি উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ শিকদার সহ- বেলকুচি উপজেলা বিএনপির সকাল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



















