০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিরপেক্ষ তদন্তের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

গাজীপুর প্রতিনিধি:- সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হয়ে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম। গাজীপুর আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলায় (নম্বর ২৫১২/২৬) তাঁকে প্রধান আসামি করা হয়েছে।

​জহিরুল ইসলামের দাবি, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। এর আগে তিনি হয়রানির হুমকির প্রতিকার চেয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

​তিনি আরও জানান, মামলায় উল্লেখিত ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। স্বাধীন সাংবাদিকতা রক্ষায় মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
১৫