০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় অপপ্রচার ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:- আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

গত রবিবার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, কোনো নিষিদ্ধ সংগঠন বা গুপ্ত গোষ্ঠী যেন পূজামণ্ডপে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের রোস্টার করে নিরাপত্তার দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বেশ কিছু প্র্যাকটিক্যাল নির্দেশনা প্রদান করে প্রতিমন্ত্রী মণ্ডপের সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং ধারকৃত ফুটেজ সংরক্ষণের ওপর জোর দেন। পাশাপাশি অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযোগী অগ্নিনির্বাপক যন্ত্র রাখা এবং সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময়সূচির চার্ট মণ্ডপগুলোতে টাঙানোর নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা ঘিরে যেকোনো অপপ্রচার ও ধর্মীয় অস্থিরতা রুখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচেতনতামূলক উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। এছাড়া অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পূজামণ্ডপের যাতায়াত সড়কের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন প্রতিমন্ত্রী।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে উক্ত সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, পুলিশ সুপার, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
১৯