০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সারিয়াকান্দিতে গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

বগুড়া প্রতিনিধি:- বগুড়ার সারিয়াকান্দিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও নারচী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, নারচী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, নারচী ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর হক, অভিভাবক-শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৪