০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

 সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর তৎপরতা ঘাস কাটার মেশিন পেল কলেজ কর্তৃপক্ষ

নুরুল ইসলাম খোকন ,শরীয়তপুর জেলা প্রতিনিধি:-  জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নির্দেশে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব মাদারীপুর সরকারি কলেজে ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাস কাটার মেশিনটি কলেজের অধ্যক্ষ পরিমল কৃষ্ণ পালের কাছে হস্তান্তর করা হয়।
মেশিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ উজ্জল শিকদার, সৈয়দ জিল্লুর রহমান মধু, আবদুল মজিদ মাদবর এবং ডামুড্যা পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর মাদবর।

কলেজের সবুজ চত্বরের সৌন্দর্য রক্ষা ও ঘাস কাটার কাজ সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘাস কাটার মেশিনটি ব্যবহারের মাধ্যমে কলেজের নিয়মিত পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষণাবেক্ষণের কাজে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
০