কলারোয়ায় অভিভাবক সমাবেশে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ
কলারোয়া প্রতিনিধি:- সাতক্ষীরার কলারোয়া প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং শিশুদের মেধা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ শিশুদের মেধা বিকাশের অন্যতম প্রধান অনুষঙ্গ। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ শিশুদের মেধা বিকাশের অন্যতম শর্ত। শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান উপদেষ্টা মাওলানা কামারুজ্জামান এবং সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক ইউনুছ আলী বাবু।
সমাবেশে সভাপতিত্ব করেন কলারোয়া প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপ্লব। এ সময় আরো উপস্থিত ছিলেন আঃ রকিব উদ্দীন,বনি আমিনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোঃ মকবুল হোসেন।



















