প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে কৃষক শ্রমিক সাবই মিলে কাজ করতে হবে: আব্দুল মহিত তালুকদার
বগুড়ার আদমদীঘি- দুপচাঁচিয়া আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ভিশন বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে আমাদের দেশের কৃষক, শ্রমিক,গরীব মেহনতী মানুষসহ সকলে মিলে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বুধবার বিকেল ৪টায় আদমদীঘি উপজেলা পরিষদের সভাকক্ষে বগুড়ার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আদমদীঘির মৃত শ্রমিকের পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক ও শ্রমিকের মেয়েদের বিয়ের জন্য অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সান্তাহার শাখার সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে এবং বগুড়া মটর শ্রমিক ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক আাজাদুুল হক উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন সরকারি শ্রমিকরা অবসরে গেলে তাদের বেতন থেকে কেটে নেওয়া টাকা তাদের এককালীন প্রদান করা হলে তারা ওই টাকা দিয়ে অনেক কিছু করতে পারে। যে-সব প্রতিষ্টানে শ্রমিকরা দীর্ঘদিন কাজ করে সেসব পরিবহন বা প্রতিষ্টানের শ্রমিকদের বেতন থেকে টাকা কর্তন করে এককালীন প্রদানের ব্যবস্থা করা হলে সেই প্রতিষ্টানের শ্রমিকরা উপকৃত হবে।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ মোঃ সামছুজ্জামান ছামছু,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ইমরান হোসেন সুলতান সহসভাপতি আব্দুল মান্নান শামীম, সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, নুর আমিন মন্ডল, দপ্তর সম্পাদক ইউনুছ আলী লয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লুৎফর হোসেন,ধর্মীয় সম্পাদক কামরুল ইসলাম, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম,আদমদিঘী উপজেলা বিএনপির সহ সভাপতি শ্রমিক নেতা কামরুল হাসান মধু, জেলা মোটর শ্রমিক আরও উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সহসভাপতি মনসুর আলী, বুলবুল ও টুলু, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম, ধর্মবিষয়ক সম্পাদক মুয়াজ্জিন এবং সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি মৃত শ্রমিকের পরিবার লোকজনের হাতে অনুদানের চেক ও একটি ফলজ গাছের চারা বিতরণ করেন।
























