০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গাজীপুর জেলা ডিবি অফিস পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

– বুধবার (২৮ অক্টোবর) ​গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিস বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব এম এ জলিল। পরিদর্শনকালে তিনি ডিবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং দাপ্তরিক বিভিন্ন রেজিস্টার গভীরভাবে খতিয়ে দেখেন।

​এর আগে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুরে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এরপর একটি সুশৃঙ্খল চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

​পরিদর্শন শেষে তিনি ডিবি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি অপরাধ দমন, মুলতবি থাকা মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান জোরদারকরণ এবং সাইবার অপরাধ দমনে আরও বেশি তৎপর হওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ মানুষের সাথে পেশাদার আচরণ বজায় রেখে পুলিশি সেবা আরও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আমিনুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শাহ্ শিবলী সাদিক; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন; জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাজীপুরের ইনচার্জ জনাব মোহাম্মদ হাসমত আলীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৯