ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্ত আয়োজনে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম, আইসিটি কর্মকর্তা তসলিমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)। কর্মসূচিতে সঠিক নিয়মে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই দিবসটি উপলক্ষে এ আয়োজন করা হয়।



















