০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন ভেটেরিনারি অনুষদ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

ময়মনসিংহ প্রতিনিধ:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশিষ্ট নতুন ভেটেরিনারি অনুষদ ভবনের নির্মাণকাজের অংশ হিসেবে প্রথম তলার ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগান-সংলগ্ন নির্মাণাধীন ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। তিনি বলেন, ‘কাজের গুণগত মান শতভাগ ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করতে হবে।’ এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহঃ এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, ট্রেজারার,বিভিন্ন হলের প্রভোষ্ট, পরিচালক আইসিটি সেল,পরিচালক জনসংযোগ ও প্রকাশনাসহ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৯