০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

বগুড়া প্রতিনিধি:- বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, থানার অফিসার ইনচার্জ আ. ফ.ম আছাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান,ওসি এলএসডি হান্নান,চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,সাবেক ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম নিশান,খাদ্যবান্ধব ডিলার আবু জাহের সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপিসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭৬ মেট্রিক টন ধান। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৫ টাকা করা হয়েছে। এই সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত কৃষক, খাদ্যবান্ধব ডিলার,ওএমএস ডিলার ও উপজেলার চাল কল মালিকগণের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৯