০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া(২২)নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার (২৩ নভেম্বর)রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।নিহত ইয়াছিন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবৈ এলাকার শফিকুল ইসলামের ছেলে।

তিনি দেবৈ কাজিরবাগ মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আগামী সপ্তাহে ওই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।পরিবারের অভিযোগ,দেবৈ মাদ্রাসার দপ্তরি মামুনের সঙ্গে ইয়াছিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এরই জেরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনের ওপর হামলা চালানো হয়।এ সময় রিয়াদ,শান্ত ও মামুনসহ অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৬ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়।

একপর্যায়ে তাকে মারধরের পর মামুন হাতে থাকা ছুরি দিয়ে পেটে আঘাত করেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।হামলার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।পরিবার সূত্রে জানা যায়-ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে তাকে নিজ বাড়িতে আনা হবে।

এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন জানান,এ ঘটনায় আগে একটি অভিযোগ পাওয়া গেছে।আহত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৮