ফুলবাড়ীতে নিরাপদ প্রসবসেবা কার্যক্রমের উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ীতে এলুয়াড়ী (খাজাপুর) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক (২৪/৭) নিরাপদ প্রসবসেবা (নরমাল ডেলিভারি) কার্যক্রমের উদ্বোধন এবং সেবাকেন্দ্র মূল্যায়ন পরবর্তী ফলাফল অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় এলুয়াড়ী (খাজাপুর) মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফুলবাড়ীর আয়োজনে এবং ল্যাম্ব (LAMB)-এর ‘SAY SRHR Project সিএইচডিপি’-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পরিচালক এটিএম আজহারুল ইসলাম দিনাজপুর। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, সরকারি পরিচালক জাকিরুল ইসলাম সরকারি পরিচালক( সি সি) রেজাউল হক , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না, এলুয়াড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমান, বিএনপি নেতা রাশিদুল আলম রিপন, ল্যাম্প কর্তৃপক্ষের রুহুল আমিন, মোসলেম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষণিক নিরাপদ প্রসবসেবা চালু হওয়ার ফলে স্থানীয় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা আরও নিশ্চিত হবে এবং মাতৃমৃত্যুর হার কমে আসবে। সভায় সেবাকেন্দ্রের বর্তমান অবস্থা মূল্যায়নের ফলাফল তুলে ধরা হয় এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ল্যাম্ব-এর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
























