শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার, থানায় অভিযোগ
শাহাদত হোসাইন , গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে এক প্রতিবেশী। এ ব্যাপারে আহত ব্যক্তির ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে শ্রীপুরের আনসার টেপিরবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত এমদাদুল হকের ছেলে মোঃ সাগর (১৮) ওইদিন রাতেই চারজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো: পিন্টু (৩২) ও তার সহযোগীদের মাদক সেবনকারী ও মাদক ব্যবসার করে। তারা প্রায়ই সাগরদের বসতবাড়ি সংলগ্ন স্থানে মাদক সেবন এবং বিক্রি করত। অভিযোগ কারির পিতা এমদাদুল হক এসবের প্রতিবাদ করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার ছেলেকে বিভিন্ন সময় খুন-জখমের হুমকি দিয়ে আসছিল।
গত মঙ্গলবার ২৪ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এমদাদুল হকের ওপর অভিযুক্ত মো: পিন্টু (৩২), মো: তলিব (২২), হাফিজুল (৩৫) ও মো: দীপু (২০) একযোগে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে এমদাদুল হক গুরুতর আহত হলে তাকে প্রথমে শ্রীপুর হাসপাতাল এবং পরে গুরুতর আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে… শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শ (এস আই) শাহীন আলম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। পরবর্তী ইনগত প্রক্রিয়াধীন রয়েছে।



















