সোনাতলায় ব্রি ধান কর্তন ১০৩ ও মাঠদিবস অনুষ্ঠিত
রেজাউল করিম মানিক, সোনাতলা:- বগুড়ার সোনাতলা উপজেলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার পৌর এলাকার পশ্চিম কামারপাড়ায় এ মাঠদিবসের আয়োজন করা হয়।
পার্টনার প্রকল্পের অর্থায়নে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সিরাজগঞ্জ ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সোনাতলা, বগুড়া) সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি, সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মাহমুদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক ও দোয়েল বীজ সোনাতলার প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম সোবহানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রি সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা লায়লা ফেরদৌসী লিপি এবং বৈজ্ঞানিক কর্মকর্তা শাহিবুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় কৃষক হেলাল উদ্দীনসহ অন্যান্য কৃষকরা বক্তব্য রাখেন এবং কার্যক্রমে অংশ নেন। মাঠদিবসে বক্তারা ব্রি ধান ১০৩ চাষাবাদের বিভিন্ন সুফল ও আধুনিক কৃষিপ্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন।



















