গাজীপুর ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউণ্ড গ্রেনেড, টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ
শাহাদত হোসাইন ,গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে বিক্ষুব্ধ শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধের চেষ্টার কালে টিয়ার শেল সাউণ্ড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় অবরোধ করে শ্রমিকরা।
সোমবার সকালে যথারীতি কাজে যোগ দেয়ার জন্য শ্রীপুরে শিল্পাঞ্চরের বিভিন্ন কারখানায় যায় শ্রমিকরা। তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশির ভাগ কারখানার শ্রমিকরা বাড়িতে চলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়কে জরো হয়ে কয়েকশ শ্রমিক লাঠিসোঠা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এসময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ান সদস্য, গাজীপুর শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করেন। তারা অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এসময় শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। পরে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, শ্রীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে পৌঁনে বারোটা দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



















