০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

গাজীপুর প্রতিনিধি:- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে দশটায় দিকে হঠাৎ করে মহাসড়কের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সরে যেতে বললে তারা উল্টো ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
৮