শপথ নিলেন দুই নবনির্বাচিত সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
শরীফ আহমেদ, ঢাকা:- বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্য মির্জা ফয়সল আমীন, এমপি এবং এলিজা জামান, এমপিকে শপথ বাক্য পাঠ করান।
আজ (মঙ্গলবার) বেলা ১২:০০ ঘটিকায় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্যদ্বয় রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ-সদস্যসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





















