০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি:- মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরজেলা

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদের সঞ্চালনায় “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, মেহেরপুর জেলা বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মেহেরপুর জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং মেহেরপুর জেলা ট্রাক, ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব। মেহেরপুরজেলা

এর আগে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসক শিল্পী রানী রায় অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ ও কাজী নৌরীন ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ট্রাক, ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৫