১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন ধরিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি:- কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি জেক পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের কিরাটন গাংপাড়া গ্রামের বাসিন্দা মো: শাহীন ইসলাম (৩৫) তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল জেক পিকআপ গাড়িটি (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-১৩-৬৬৯০) নিজ বসতবাড়ির সামনে কবরস্থান সংলগ্ন কাঁচা রাস্তায় পার্ক করে রেখেছিলেন। পরবর্তীতে রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে ঘুম ভাঙলে তিনি দেখতে পান গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা মো: সুমন (২৮), মো: ইসমাইল (২৭) ও আতিবুর মিয়াসহ (৩৬) আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ভেতরের সব যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক শাহীন ইসলাম জানান, গাড়িটি ভাড়ায় চালিয়ে তিনি কোনোমতে সংসার চালাতেন। একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কিরাটন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রফিক এই অপকর্ম ও পরিকল্পিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান।

ঘটনার বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেব খান জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। নিরপেক্ষ ও সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪