শিরোনাম:
সাঘাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১২ ই আক্টোবর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি রতন কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতে ইসলামী আমির মওলানা ইব্রাহিম হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফী, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম প্রমূখ। ছবি সংযুক্ত।























