১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন রাজনীতি মানেই জনগণের কল্যাণে কাজ করা, নিজের ত্যাগ স্বীকার করা।

প্রতিমন্ত্রী আরো বলেন আলেমা খাতুন ভাসানী, যিনি মাওলানা আব্দুল হামিদখান ভাসানীর সাথে থেকে সার্বিক সহযোগিতা করেছে ত্যাগ স্বীকার করেছে। আলেমা খাতুন ভাসানী ছিলেন জমিদার কন্যা। জমিদার কন্যা হওয়া সত্ত্বেও তিনি মাওলানা ভাসানীর সান্নিধ্যে থেকে সাধারণ মানুষের মত জীবন যাপন করেছে।

প্রতিমন্ত্রী বলেন আমরা এই টাঙ্গাইলে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে পথ চলব, এই টাঙ্গাইলকে আগামী দিনে একটি নিরাপদ টাংগাইল হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ । এবং মাওলানা ভাসানীর দেখানো পথে এই দেশকে পরিচালনা করব ইনশাল্লাহ।

শনিবার (১০অক্টোবর) সকালে সন্তোষ দরবার হলে মাওলানা ভাসানীর সহধর্মিনী আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায়
উপস্থিত ছিলেন পাট ও বস্র প্রতিমন্ত্রী মো শরিফুল আলম, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু।

এসময় ভাসানী অনুসারী বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুর আগে ভাসানীর মাজার প্রাঙ্গনে তার পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, আলেমা খাতুন ভাসানী পাঁচবিবির জমিদার-কন্যা ছিলেন। ২০০১ সালের ৪ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মওলানা ভাসানীর মাজার শরীফের পাশেই তাকে সমাহিত করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে এই মহীয়সী নারীর সম্মানে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
১