১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার:-“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০:০০ টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল ইসলাম। ব্যানারে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিনের নাম উল্লেখ থাকলেও বিশেষ ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইফতেখ ইমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্পাবাস্তন কর্মকর্তা আব্দুল জব্বার সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জ।

আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখ ইমন বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, ব্যক্তিগত সচেতনতা এবং সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষা ও উদ্ধারের নানা কৌশল বাস্তব মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
০