০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

করিমগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রথম ধাপের প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:- কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) এ. টি. এম. আমিনুল ইসলাম এবং করিমগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণের প্রথম ধাপে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী (গণনাকারী) সহ মোট ৩০ জন অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দিনেই করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা অর্পিত দায়িত্ব পালনপূর্বক শুভ উদ্বোধন করেন। এ সময় ডিজিটাল পদ্ধতিতে নিখুঁত ও সঠিকভাবে মাঠপর্যায়ের উপাত্ত সংগ্রহের সুবিধার্থে প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের হাতে একটি করে ট্যাব (Tab) এবং প্রয়োজনীয় খাতা-কলম তুলে দেওয়া হয়।

রবিবার দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘটে। সমাপনী পর্বে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সকল সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীর হাতে আনুষ্ঠানিকভাবে তাঁদের অফিশিয়াল পরিচয়পত্র এবং সম্মানী ভাতা বাবদ ১,০০০ টাকা প্রদান করেন।

সংশ্লিষ্টদের মতে, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহযোগিতা পাওয়ায় মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির ডেটা সংগ্রহের কাজ আরও গতিশীল, স্বচ্ছ ও নিখুঁত হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২