০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তাড়াইলে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি:“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তাড়াইল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ সকল কর্মসূচির আয়োজন করা হয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি দুর্যোগ-সহনশীল সমাজ গঠনের লক্ষ্যেই দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান টিটু, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, তাড়াইল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আতিকুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, সদস্য সচিব জিয়া রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান অপু, বাংলাদেশ গণপরিষদের সভাপতি জাকিরুল ইসলাম বাকী এবং তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল।

আলোচনা সভায় বক্তারা যেকোনো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্নে নামিয়ে আনতে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগকালীন উদ্ধারকাজ ও অগ্নিনির্বাপণের ওপর এক জীবন্ত মহড়া প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
১১