ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর হোসেন ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর – ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ তার বক্তব্য বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করনে সিসিটিভি স্থাপন এ গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথি এ জেড এম রেজানুল হক বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তা বলেন প্রতিটি পূজা মন্দির কমিটিকে নিজ নিজ দায়িত্বে যেন পাহারার ব্যবস্থা করে এবং প্রতিমা বিসর্জনের দিন সন্ধ্যার আগেই যেন বিসর্জন দেওয়া হয়।
ফুলবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার এর সঞ্চালনায় বিশেষ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) সাহাজুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, সহ বিভিন্ন পূজা উদযাপন মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে ৬১টি পূজা মন্দির কমিটিকে সরকারের পক্ষ থেকে জি আর এর ৬০০ কেজি করে চাল এর ডি ও প্রদান করা হয়।




















