০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তাড়াইলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের মাঝে ট্যাব বিতরণ

আইনুল ইসলাম, তাড়াইল প্রতিনিধি:- কিশোরগঞ্জের তাড়াইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ কার্যাক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে এ ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিলা আখতার।

অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা অফিসার হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জনাব সাইফুল আলম।

অনুষ্ঠান শেষে জাওয়ার ইউনিয়ন ও দামিহা ইউনিয়নের ফ্যামিলি কার্ড কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী/গণনাকারীদের হাতে ডিজিটাল তথ্য সংগ্রহের আধুনিক ট্যাব তুলে দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী পদক্ষেপ। তথ্য সংগ্রহের কাজ ডিজিটাল মাধ্যমে নির্ভুল ও দ্রুততম সময়ে সম্পন্ন করার লক্ষ্যেই এ ট্যাবসমূহ বিতরণ করা হলো। মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে প্রান্তিক ও প্রকৃত অধিকারীদের নিকট সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুবিধা পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
১৪