০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী পোস্ট, কমেন্টে যা লিখলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

আর্জেন্টিনার হয়ে বছরের পর বছর ইতিহাস গড়েছেন মেসি। অন্যদিকে পর্তুগালের জার্সিতে নিজের অমর অধ্যায় লিখেছেন রোনালদো। মাঠের লড়াইয়ে দুজনের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে মাঠের বাইরের সম্পর্কের জায়গায় একে অন্যের প্রতি বরাবরই ছিল গভীর সম্মান।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের একদিন পর তার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন রোনালদো। সেখানে পর্তুগিজ তারকা লেখেন, লিও, এত বছর তোমার দেশের হয়ে লড়াই করেছ এবং এমন একটি গল্প লিখেছ, যা চিরকাল থেকে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। আলিঙ্গন।

রোনালদোর এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্ট করার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে মন্তব্যটিতে পড়ে যায় ১০ হাজারের বেশি লাইক। পাশাপাশি জমতে থাকে অসংখ্য প্রতিক্রিয়া।

৩৯ বছর বয়সী মেসি মঙ্গলবার (৬ অক্টোবর) বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। পূর্ণ গ্যালারির সামনে বিদায়ী ম্যাচটিও স্মরণীয় করে রাখেন তিনি। একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সময় একাধিক রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টদাতা হওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে।

এদিকে মেসির বিদায়ের সময়ে রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল নানা আলোচনা। পর্তুগালের ক্যাম্প ছাড়ার পর তার অবসর নিয়ে জল্পনা শুরু হলেও পরে রোনালদো স্পষ্ট করেন, এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন না তিনি। বরং পর্তুগালের জার্সিতে সামনে ‘এক বা একাধিক বিদায়ী ম্যাচ’ খেলার সম্ভাবনার কথাও জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

ফুটবলের দুই মহাতারকার আন্তর্জাতিক অধ্যায় এখন শেষের পথে। একজন বিদায় নিয়েছেন, অন্যজনও এগিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তবে মেসি-রোনালদোর দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা, অসংখ্য রেকর্ড এবং পারস্পরিক সম্মানের গল্প ফুটবল ইতিহাসে বেঁচে থাকবে আরও বহু বছর।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২