০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সোনাতলায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রেজাউল করিম মানিক,সোনাতলা প্রতিনিধি:- রবি মৌসুমে সরিষা,মসুর ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বগুড়ার সোনাতলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এই কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ২০০ জন কৃষক এই সহায়তা পেয়েছেন।

রোববার (২২শে নভেম্বর) বেলা ১২টায় সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ও সেলিম রেজা বাবলা।

আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক বাদশা,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু,উপজেলা মহিলা দলের নেত্রী খালেদা আক্তার নয়ন তারা,এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন অর রশিদ।কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার দেওয়া হয়। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং সরিষা,মসুর ও চিনাবাদামের আবাদ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সীমিত সামর্থ্যের কৃষকরা সময়মতো বীজ ও সার পেয়ে রবি মৌসুমের চাষাবাদে এগিয়ে যেতে পারবেন।

সরিষা,মসুর ও চিনাবাদাম দেশের ভোজ্যতেল ও ডালের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ফসল। স্থানীয় পর্যায়ে এসব ফসলের উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমানো এবং কৃষকের আয় বাড়ানো সম্ভব হবে বলে আয়োজকরা মনে করছেন।আয়োজকরা আশা প্রকাশ করেছেন,এই প্রণোদনা পেয়ে কৃষকরা উৎসাহিত হবেন এবং আসন্ন রবি মৌসুমে উপজেলায় আশানুরূপ ফলন নিশ্চিত হবে। প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
০