০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:- সারিয়াকান্দিতে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, মসুর, চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্। অনুষ্ঠান উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শাহ্ মোঃ আপেল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা কৃষি অফিসের সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৪ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

অপরদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি মা ফাতেমা (রা:) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সের আবাসিক প্রশিক্ষনার্থীদের জন্য হেলথ ক্যাম্প উদ্বোধন ও বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ খালেদা ইয়াসমিন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
০