ফুলবাড়ীতে অনাথ আশ্রম-এর উদ্বোধন
জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ীতে সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের আশ্রয় ও কল্যাণের লক্ষ্যে ‘আনন্দ মহল অনাথ আশ্রম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর)
সকাল ১০ টায় উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আশ্রমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ।
আশ্রমটির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোঃ শাহাদৎ আলী সাহাজুল ইসলাম।
‘আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট’-এর দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির ওয়ার্কিং চেয়ারম্যান জনাব মোঃ আনন্দ মহল সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট, দিনাজপুর জেলা ও উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক খাজানুর হায়দার লিমন ।



















