০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পড়তে যাওয়া শিশু বিবস্ত্র অবস্থায় জড়িয়ে ধরলেন মাকে, প্রাইভেট শিক্ষককে বেধড়ক পিটুনি

টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া (৪৫) নামে এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

সবুজ মিয়া পার্শ্ববর্তী উপজেলা দেলদুয়ারের ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের বাসিন্দা। তিমি মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির ব্যবসা করতেন। সেখানে ব্যবসার পাশাপাশি তিনি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন।

বুধবার বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী সবুজের দোকানে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে না ফেরায় তার মা মেয়েকে খুঁজতে বের হন। রাস্তায় না পেয়ে প্রাইভেট পড়ানোর দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।

এ সময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। পরে শিশুটি তার মাকে জানায়, সবুজ স্যার তাকে ভয়ভীতি দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং এক পর্যায় তাকে ধর্ষণ করে।

মেয়ের কাছ থেকে এমন কথা জানার পর মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ধর্ষক সবুজকে আটক করেন। পরে তারা তাকে পিটুনি দেন এবং থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক সবুজকে আটক করে থানায় নিয়ে যায়।

এ খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক সবুজকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
০