পাবনায় তাঁতিদের পাশে দাঁড়ালে দলে দলে তাঁতীদলে যুক্ত হবেন মানুষ: শিমুল বিশ্বাস
খালেদ আহমেদ, পাবনা প্রতিনিধি:- পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় পাবনা বনমালী ইন্সটিটিউট কমপ্লেক্সের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা অবমুক্ত করার মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে খাদ্যের পরেই বস্ত্রের স্থান। আর সেই বস্ত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত মানুষদের সংগঠিত করার কাজ করে তাঁতীদল। বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে তাঁতীদল অন্যতম।
তিনি আরও বলেন, পাবনায় কয়েক হাজার তাঁতশিল্প ও তাঁতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে বৃহৎ পরিসরে সম্মেলন আয়োজনের বাস্তব ক্ষেত্র রয়েছে। ইতোমধ্যে তিনি তাঁতি সম্প্রদায়ের উচ্চপর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শিমুল বিশ্বাস বলেন, রং, সুতা, কাপড়, আর্থিক ঋণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা সরাসরি প্রান্তিক পর্যায়ের তাঁতিদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তাঁদের পাশে দাঁড়িয়ে এ ধরনের সহযোগিতা নিশ্চিত করতে পারলে তাঁতি সমাজের মানুষ দলে দলে তাঁতী দলের সঙ্গে যুক্ত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন পাবনা জেলা তাঁতী দলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগর। জেলা পর্যায়ের এ সম্মেলনের উদ্বোধন করেন রাজধানী ঢাকা থেকে আগত বাংলাদেশ তাঁতবোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. মো. আমানুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল্লাহ ও গোলাপ মঞ্জু, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হাজী মুজিবর রহমান, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন ও নুর মোহাম্মদ মাসুম বগা, সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এবং জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুর ইসলাম বুলাল, পৌর বিএনপির আহ্বায়ক সাবির হাসান বাচ্চু, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাহজাহান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্যসচিব মনির আহমেদ, পাবনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এনামুল হক এনাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মাসুদ রানা, সদর থানা মহিলা দলের সভানেত্রী মহসিনা খান সেতু ও সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমা।
সম্মেলনে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মাসুক।
সম্মেলনটি সঞ্চালনা করেন পাবনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাস।
















