০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

​ময়মনসিংহের ফুলপুরে বিতর্কিত সার ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে বিতর্কিত ব্যক্তিদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।

​শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফুলপুর বাসস্ট্যান্ডে ‘ভাইটকান্দি ইউনিয়নের সর্বস্তরের কৃষক ও জনগণ’-এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি শাহ সালাউদ্দিন, ছাইদুর রহমান, আলী আজগর, আব্দুর রহমান, মাহবুব রহমান ও আব্দুস সালামসহ অন্যান্যরা।

​বক্তারা অভিযোগ করে বলেন, মেসার্স সাদিকা ট্রেডার্সের মালিক মোঃ সাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত এবং বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী দোসর। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকার সাধারণ কৃষক ক্ষুব্ধ ও হতাশ।

​বক্তারা আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে পুনর্বিবেচনা করতে হবে। তা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

​মানববন্ধন শেষে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিতর্কিত ডিলার নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
০