১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফুলপুরে ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মীর শুয়াইব, ​ময়মনসিংহ প্রতিনিধি:- ফুলপুরে অত্যন্ত আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ বছর ফুলপুর পৌরসভার ৭টি এবং উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

​সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, সার্বিক নিরাপত্তা জোরদার, চলাচলের ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রতিটি ইউনিয়নে প্রশাসনিক মনিটরিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​এছাড়া দুর্গাপূজার সার্বিক তদারকি সহজ করতে সরকারি কর্মকর্তা, পূজা উদ্‌যাপন কমিটির নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা এবং নামাজের সময়সূচির আগে ও পরে মাইক বাজানো বন্ধ রাখার বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করা হয়।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান ও সিরাজুল হক এবং উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী দেবল সাহা।

​এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ এবং ৪৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
৯