০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাটে দুর্বৃত্তের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত ও আহত ১

জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম (৩২) নামে ইউনিয়ন ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সাদেক মিয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গুরাগ্রামে সোনা মিয়ার বাড়ির সামনের সড়কের পাশে ঘটনাটি ঘটে।
নিহত বদরুল আলম উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। আহত সাদেক মিয়া লামার হাদারপার (ভৈরবী বস্তি) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি বদরুল আলম বালুর ব্যবসা ও গরুর খামার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। রোববার ভোরে সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে এগিয়ে যান। এ সময় তিনি তুহিন ও শাহিন নামে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে বদরুলকে এলোপাতাড়ি আঘাত করতে দেখেছেন বলে জানান। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাঁর কথা শোনেনি বলে দাবি করেন।

পরে সোনা মিয়া স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের ফোনে না পেয়ে নিজের আত্মীয়স্বজনকে খবর দেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে বদরুল ও সাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুল আলমকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া জানান, ভোর পৌনে ৫টার দিকে বদরুলের সঙ্গে থাকা সাদেক মিয়া মুঠোফোনে তাঁর ছোট ভাই মাহবুবকে ফোন করে বাঁচানোর আকুতি জানান। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন।

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসায়িক টাকা নিয়ে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে গুরাগ্রামের শাহিন, তুহিন ও মামুনসহ কয়েকজন তাঁর ভাইকে হত্যা করেছেন।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার (ওসি) মো. ওমর ফারুক বলেন, রোববার ফজরের নামাজের সময় বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় বদরুল নিহত হয়েছেন এবং সাদেক চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা একাধিক ব্যক্তির নাম জানিয়েছেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
১৪