০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের ভাড়া বাড়ালে বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: শ্রীপুরে ডা. বাচ্চু এমপি

শাহাদত হোসাইন , গাজীপুর প্রতিনিধি:- ​গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকদের বাসা ভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা করেছেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু এমপি বলেন, “সরকার শ্রমিকদের কথা বিবেচনা করে তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সরকার এটাও সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো বাড়ির মালিক গার্মেন্টস শ্রমিকদের বাসা ভাড়া বাড়াতে পারবেন না। গার্মেন্টস শ্রমিকদের বাসা ভাড়া বৃদ্ধি করলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে সরকার।”

​তিনি আরও বলেন, “শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাওয়ার পরও পার্শ্ববর্তী রাষ্ট্রের উদ্দেশ্য হাসিল করতে ফ্যাসিস্টদের উসকানি ও মদদে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়ার জন্য হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। আমরা সম্মিলিতভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করব।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১