সরকারের ব্যর্থতার প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ
নাটোর জেলা প্রতিনিধি:- গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃংখলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মিরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশে জেলা আমির ড. মীর নুরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা মনে করছে দেশে আসবে আর বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানাবে, এ আশার গুড়েবালি। সে সময় প্রশাসনের সহযোগিতা নিয়েও আপনি মাঠে টিকে থাকতে পারেননি। এখন তো আপনি ক্ষমতায় নাই তাহলে আপনি কিভাবে থাকবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নাটোর জেলা শাখার সেক্রেটারী আব্দুল হাকিম, সহ-সেক্রেটারী আতিকুল ইসলাস রাসেল, জেলা কর্ম পরিষদের সদস্য সেক্রেটারী সাদেকুর রহমান, অধ্যাপক সাইদুর রহমান, নাটোর শহর আমির মাওলানা মীর নুরুন্নবীসহ নেতাকর্মিরা।



















