০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৮৯ বছর পর খোলা হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর সেই রহস্যময় লোহার সিন্দুক

বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর ব্যবহৃত রহস্যময় লোহার সিন্দুক ৮৯ বছর পর খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে অবস্থিত তার স্মৃতিবিজড়িত ‘শান্তি নিবাস’ ভবনে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে সিন্দুকটি। এবার ঝাড়খন্ড হাইকোর্টের অনুমতি পাওয়ায় সিন্দুকটি খোলার পথ তৈরি হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, শুধু বিজ্ঞানীদের জন্য নয়, সমগ্র মানবজাতির স্বার্থেই সিন্দুকটি খুলে দেখার উপযুক্ত সময় এসেছে।

গত ১৮ নভেম্বর ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা একটি জনস্বার্থ মামলার পর্যবেক্ষণে সিন্দুকটি খোলার সম্মতি দেন। একই সঙ্গে শান্তি নিবাস ভবনটির সংস্কার ও সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে।

জগদীশ চন্দ্র বসু ১৯৩৭ সালের ২৩ নভেম্বর গিরিডির শান্তি নিবাসে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বাড়িতে থাকা লোহার সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি এর চাবি। এরপর থেকে সিন্দুকটি আর খোলা হয়নি।

প্রায় ৩ ফুট লম্বা ও ২ ফুট চওড়া পাঁচ নম্বরি এই সিন্দুকটি ঘিরে দীর্ঘদিন ধরে রহস্য তৈরি হয়েছে। অনেকের ধারণা, এর ভেতরে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর গবেষণাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, দলিল কিংবা অমূল্য ঐতিহাসিক উপকরণ থাকতে পারে। তবে সিন্দুকের ভেতরে আসলে কী রয়েছে, তা এখনো অজানা।

২০০২ সালে গিরিডির জেলা প্রশাসন প্রথমবারের মতো সিন্দুকটি খোলার উদ্যোগ নেয়। পরিকল্পনা ছিল, ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ও তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে সিন্দুকটি খোলা হবে। সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কালাম গিরিডিতে যেতে পারেননি। ফলে সিন্দুক খোলার পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।

পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। দীর্ঘদিন ধরে স্থানীয় বিজ্ঞানমনস্ক মানুষ ও বিভিন্ন সংগঠন সিন্দুকটি খোলার দাবি জানিয়ে আসছিলেন।

গিরিডির শান্তি নিবাসে অবস্থান করেই জীবনের শেষদিকে বিজ্ঞানচর্চা চালিয়ে গেছেন জগদীশ চন্দ্র বসু। হাওয়া বদল ও স্বাস্থ্যগত কারণে তিনি নিয়মিত গিরিডিতে আসতেন। ১৯৩০ সালের পর থেকে পূজার ছুটি কাটাতে প্রায়ই এই বাড়িতে অবস্থান করতেন তিনি।

প্রায় চার একর জমির ওপর অবস্থিত বাড়িটির মালিক ছিলেন তার পিসতুতো দাদা অমৃত নাথ মিত্র, যিনি জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে অমৃত নাথ মিত্রের স্ত্রী মধুরিমা মিত্র বাড়িটি বিহার মাইকা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কাছে বিক্রি করেন। তবে পরবর্তীকালে আশপাশের জমি বিক্রি হলেও শান্তি নিবাস ভবনটি অক্ষত থাকে।

১৯৯৭ সালে তৎকালীন বিহার সরকারের উদ্যোগে ভবনটি অধিগ্রহণ করা হয়। ২০০০ সালের ১৫ নভেম্বর বিহার থেকে পৃথক হয়ে ঝাড়খন্ড রাজ্য গঠিত হলে ভবনটি নতুন রাজ্যের অধীনে চলে আসে। বর্তমানে এটি জগদীশ চন্দ্র বসু স্মারক বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। ভবনের একাংশে গড়ে তোলা হয়েছে জাদুঘর।

গিরিডিতে প্রতিষ্ঠিত স্যার জগদীশ চন্দ্র বসু মেমোরিয়াল সোসাইটির সম্পাদক রীতেশ শরাফ আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে তারা এই ঐতিহাসিক ভবনের ঐতিহ্য সংরক্ষণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছেন। এবার সিন্দুক খোলার অনুমতি পাওয়ায় তারা আনন্দিত। এর মাধ্যমে গিরিডির শিক্ষার্থী, বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমীদের সামনে দীর্ঘদিনের রহস্য উন্মোচিত হতে পারে।

আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে। তার বাবা ভগবান চন্দ্র বসু তখন সেখানে কর্মরত ছিলেন। তাদের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। ফরিদপুরে শুরু হয় তার প্রাথমিক শিক্ষাজীবন।

বেতার তরঙ্গ, উদ্ভিদবিদ্যা ও উদ্ভিদের সংবেদনশীলতা নিয়ে তার গবেষণা বিশ্ববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

দীর্ঘ ৮৯ বছর ধরে তালাবদ্ধ থাকা সিন্দুকটি খোলার পর কী পাওয়া যায়, তা নিয়ে এখন বিজ্ঞানী, ইতিহাসবিদ ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সত্যিই কি এর ভেতরে লুকিয়ে আছে জগদীশ চন্দ্র বসুর অমূল্য গবেষণার দলিল, নাকি অপেক্ষা করছে অন্য কোনো বিস্ময় সেই উত্তর মিলবে সিন্দুক খোলার পরই।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
২