০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঢাবিতে নাশকতার ঘটনায় কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার মিসেস নিপু ইসলাম তন্বী।তিনি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনেও সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

অন্যদিকে বরখাস্ত হওয়া কর্মচারী হলেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। তিনি জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। তিনি গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্ট দিয়ে তাকে সরব থাকতে দেখা গেছে। ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিলে তাকে অংশ নিতে দেখা যায়।

এদিকে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
০