০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সংসদ উপেক্ষা করে নয়, ক্ষমতায়িত করেই আইন প্রণয়ন করতে হবে : ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ

আজ ৯ নভেন্বর ২০২৬ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপনের ক্ষেত্রে সাত দিনের নোটিশ না দেওয়ায় ডেপুটি স্পিকারকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে। অথচ বিলটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। প্রায় চার মাস সময় পেয়েও সরকার সংসদে বিলটি যথাসময়ে পাঠাতে পারেনি। এটি নিছক প্রশাসনিক বিলম্ব নয়; বরং সংসদীয় প্রক্রিয়ার প্রতি নির্বাহী বিভাগের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।

সংসদ সরকারের সিদ্ধান্ত অনুমোদনের কোনো আনুষ্ঠানিক মঞ্চ নয়; এটি জনগণের প্রতিনিধিদের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান। সংসদ সদস্যদের পর্যাপ্ত সময় না দিয়ে বিল উত্থাপন করলে তাঁরা বিলের অসংগতি, জনস্বার্থবিরোধী ধারা ও সম্ভাব্য প্রভাব যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত হন। ফলে আইন প্রণয়নের মান ও সংসদীয় জবাবদিহি দুটোই ক্ষতিগ্রস্ত হয়।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্পিকারের বিশেষ ক্ষমতা ব্যতিক্রমী পরিস্থিতির জন্য, সরকারের প্রশাসনিক ব্যর্থতা নিয়মিতভাবে সামাল দেওয়ার জন্য নয়। ডেপুটি স্পিকারের ‘লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর না’ বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাহী বিভাগকে বুঝতে হবে, সংসদকে উপেক্ষা করে গণতান্ত্রিক আইন প্রণয়ন সম্ভব নয়।

আমাদের দাবি—

১. সংসদে বিল উত্থাপনের ক্ষেত্রে কার্যপ্রণালি বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

২. প্রতিটি বিল যথেষ্ট সময় আগে সংসদ সদস্যদের কাছে সরবরাহ করতে হবে।

৩. বিলের ওপর অর্থবহ আলোচনা, পর্যালোচনা ও সংশোধনী প্রস্তাবের সুযোগ নিশ্চিত করতে হবে।

৪. নির্বাহী বিভাগের প্রশাসনিক বিলম্ব ও সংসদীয় প্রক্রিয়া উপেক্ষার প্রবণতা বন্ধ করতে হবে।

আমরা উন্নয়নমূলক আইনের বিরোধী নই; কিন্তু উন্নয়নের অজুহাতে সংসদীয় গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিকে দুর্বল করার বিরোধী। সংসদকে শক্তিশালী করতে হলে শুধু বক্তব্যে নয়, সরকারের প্রতিটি কাজে সংসদের মর্যাদা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
৪