০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ,আহত-৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছাত্রদল ও বিএনপির দুই নেতার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়-আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের ও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ ও মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান ও রিফাতুল্লাহর অবস্থার অবনতি দেখে তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

স্থানীয়রা জানান-মোবারক হোসেন ও সালাউদ্দিন আহাম্মেদ সালামত উভয়ই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান-মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষ কে ঢিল ছুড়লে কয়েকজন আহত হন। ঢাকা মেডিকেলে নেওয়া দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি,যদি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
০