০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মডেলিং দিয়ে যাত্রা, এবার বিশ্বমঞ্চে সামিরা খান মাহি

র‍্যাম্পের মঞ্চে ফারজানা ইয়াসমিন কলি নামে যাত্রা শুরু। পরে নাম বদলে পরিচিতি পান সামিরা খান মাহি হিসেবে। মডেলিংয়ের পর পা রাখেন অভিনয়জগতে। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে পেরিয়েছেন নানা চড়াই-উতরাই। অসুস্থতার কারণে কাটাতে হয়েছে দীর্ঘ বিরতি, আবার ফিরেছেন নতুন উদ্যমে। অভিনয় করেছেন ১২০টির বেশি নাটকে। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অর্জন করেছেন সেরার খেতাব। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অপেক্ষা।

আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে লড়বেন মাহি। আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন তিনি। মডেলিং থেকে অভিনয়, অসুস্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানো এবং বিশ্বমঞ্চে পৌঁছানোর এই যাত্রায় নতুন করে আলোচনায় সামিরা খান মাহির জানা-অজানা অধ্যায়।

নাম বদলে নতুন পরিচয়
জন্মের পর মা-বাবা নাম রেখেছিলেন ফারজানা ইয়াসমিন কলি। তবে শোবিজে নিজের পরিচিতি গড়ে তোলার সময় ২০১৪ সালে নাম পরিবর্তন করে রাখেন সামিরা খান মাহি। এরপর এই নামেই শুরু হয় তার নতুন পথচলা। একসময় র‍্যাম্পের মঞ্চে পরিচিতি পাওয়া সেই তরুণী যে একদিন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তা হয়তো তখন তার কল্পনাতেও ছিল না।

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা
মডেলিংয়ের মাধ্যমেই বিনোদনজগতে পথচলা শুরু মাহির। ২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন তিনি। এই অর্জন তাকে মডেল হিসেবে পরিচিতি এনে দেয়। এরপর র‍্যাম্প শো, ফ্যাশন শো, বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন।

অসুস্থতায় তিন বছরের বিরতি
ক্যারিয়ারের শুরুর দিকে অসুস্থতার কারণে প্রায় তিন বছর কাজ থেকে দূরে থাকতে হয়েছিল মাহিকে। দীর্ঘ এই বিরতি তার পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করে। তবে সেই প্রতিকূলতায় থেমে যাননি তিনি। বিরতি কাটিয়ে নতুন উদ্যমে কাজে ফেরেন। পুরোনো পরিচয়ের বাইরে গিয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা শুরু করেন।

মডেল থেকে অভিনেত্রী
শুরুতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল না মাহির। তবে করোনা মহামারির সময় এ বিষয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। প্রয়োজনীয় প্রস্তুতি ও শেখার পর ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। অল্প সময়ের মধ্যেই বাড়তে থাকে কাজের ব্যস্ততা। একপর্যায়ে মাত্র ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তবে শুধু কাজের সংখ্যা বাড়ানোতেই সীমাবদ্ধ থাকতে চান না এই অভিনেত্রী। চরিত্রের বৈচিত্র্য নিয়েও তার ভাবনা রয়েছে। গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরতে চান তিনি।

এবার মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট
মডেলিং ও অভিনয়ের পর এবার সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেও সাফল্য পেলেন মাহি। গত ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার কাছ থেকে গ্রহণ করেন সেরার মুকুট। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

এবার বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরার পালা
দেশের মঞ্চে সেরার স্বীকৃতি পাওয়ার পর মাহির সামনে এবার আন্তর্জাতিক প্রতিযোগিতার চ্যালেঞ্জ। পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে লড়বেন তিনি। সেখানে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীদের প্রতিনিধিত্ব করার প্রত্যাশা রয়েছে তার সামনে। নতুন এই যাত্রায় বাবা-মায়ের উৎসাহও প্রেরণা জোগাচ্ছে মাহিকে। তাদের প্রত্যাশা, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ র‍্যাম্পের মঞ্চ থেকে শুরু হওয়া দীর্ঘ পথচলায় এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের ও দেশের পরিচিতি তুলে ধরার পালা সামিরা খান মাহির।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
৩