০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ এবং পেঁয়াজের বীজ ও চারা বিতরণ অনুষ্ঠিত

 ময়মনসিংহ প্রতিনিধি :- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের আয়োজনে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে “পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষে জার্মপ্লাজম স্ক্রীনিং” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ এবং পেঁয়াজের বীজ ও চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​আজ ০৯ নভেম্বর ২০২৬ সোমবার সকাল সাড়ে ৯টায় বাকৃবির উদ্যানতত্ত্ব ফার্মের অ্যালিয়াম মাঠে (Allium Field) আয়োজিত উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর(ইন-চার্জ) প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক, ডিন মাৎস্যবিজ্ঞান অনুষদ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, কেজিএফ-এর সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান এবং বাউরেস এর পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর শরীফ-আর-রাফি।
​
উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং প্রকল্পের প্রধান গবেষক (পিআই) উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশিদ এর সঞ্চালনায় পরিচালিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর শরীফ-আর-রাফি। প্রশিক্ষণার্থীদের মাঝ থেকে দুইজন কৃষক-কৃষাণী তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিশেষ অতিথি প্রফেসর ড. মাসুম আহমাদ ও ড. মো: মনোয়ার করিম খান তাদের বক্তব্যে বর্তমান বাস্তবতার নিরিখে বাংলাদেশের কৃষি খাতে পেঁয়াজ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এখন পেঁয়াজ শুধু মশলা হিসেবে নয় বরং সবজি হিসেবে খাওয়া যায়।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক বলেন, পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ধান চাষের তুলনায় পেঁয়াজ চাষ অধিক লাভজনক হওয়ায় এ ফসলের উৎপাদন বৃদ্ধিতে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। এ প্রসঙ্গে তিনি নিজের গ্রামের বাড়িতে পেঁয়াজ চাষের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। একই সঙ্গে পেঁয়াজের গুণগত মান বজায় রাখা এবং উৎপাদিত পেঁয়াজের সঠিক ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মানসম্মত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণ- কাল দীর্ঘায়িত করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও পেঁয়াজের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি প্রকল্পটিতে অর্থায়নের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-কে ধন্যবাদ জানান।এসময়ে ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে মানসম্মত পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চর নিলক্ষীয়া এলাকা থেকে ৩০ জন কৃষক-কৃষাণী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২