১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গৌরীপুরে ব্যারাকে পুলিশ সদস্যের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহের গৌরীপুরে এশার নামাজ আদায় শেষে থানার ব্যারাকে ফিরে অসুস্থ হয়ে রুকন মিয়া (৫৯) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুকন মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের বাসিন্দা। তিনি মৃত মিয়া হোসেনের ছেলে। কর্মরত অবস্থায় তিনি গৌরীপুর থানার ব্যারাকের চতুর্থ তলায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রুকন মিয়া ২০২৪ সালের ১৮ অক্টোবর গৌরীপুর থানায় যোগ দেন। সোমবার রাতে থানার মসজিদে এশার নামাজ আদায় শেষে ব্যারাকে ফিরে আসেন তিনি। এরপর শারীরিক অসুস্থতা অনুভব করলে নেবুলাইজার গ্রহণ করছিলেন। এ সময় হঠাৎ তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।

বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার রাতে থানার ব্যারাকে নেবুলাইজার গ্রহণের সময় কনস্টেবল রুকন মিয়া অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

তবে রুকন মিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১৫