সাঘাটায় স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ অনুষ্ঠিত
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার সাঘাটায় নাগরিক প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার উল্যা সোনাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রুপ নেতা এবং স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এম্বাসি অব সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এম জেএফ) এর সহযোগিতায় আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার আয়োজনে উক্ত সংলাপে সভাপতিত্ব করেন উন্নয়ন সহযোগী সংস্থার নির্বাহী প্রধান সারমিন সুলতানা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া ইউপি চেয়ারম্যান খন্দকার লিয়াকত আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উল্ল্যা সোনাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, সমাজসেবা বিভাগের ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার কবিতা খাতুন, ইউপি সদস্য আবদুল ওহাব মন্টু,ও প্রজেক্ট ফিল্ড অফিসার সুলতানা নাছরিন প্রমুখ। সংলাপটি সঞ্চালনা করেন উন্নয়ন কর্মী সাজেদুর রহমান সাগর।#ছবি সংযুক্ত


















