সাঘাটায় অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
সাঘাটা (গাইবান্ধা)প্রতিনিধি :- গাইবান্ধার সাঘাটায় সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় টেকসই উন্নয়নে সামাজিক অংশগ্রহণ :অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার( ২৭ অক্টোবর) এসকেএস রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এস কে এস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেপুটি ডাইরেক্টর খন্দকার জাহিদ সরোয়ার সোহেলের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো: ইমাম হাসিম, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার সেন, জেলা সহকারী শিক্ষা অফিসার এস এম আরশাদ, সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, সেভ দ্যা চিলড্রেনের শিশুদের জন্য প্রোগ্রাম ডাইরেক্টর ওমর ফারুক ও সিনিয়র ম্যানেজার হেড অফ গাইবান্ধা ফারুক হোসেন প্রমুখ।






















