১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শ্রীপুর ইউপি সদস্যর বিরুদ্ধে সড়ক নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- ​গাজীপুরের শ্রীপুরে এলজিইডির সড়ক নির্মাণে পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও স্থানীয় জনগণের কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় তোপের মুখে পড়েছেন অভিযুক্ত ওই জনপ্রতিনিধি।

​উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে এলজিইডির আওতাধীন একটি সড়ক নির্মাণের কথা বলে স্থানীয় সাধারণ মানুষ ও প্রবাসীদের কাছ থেকেও জোরপূর্বক টাকা তোলার অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণে পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকার পরও এভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অভিযুক্ত জাকির হোসেন প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য।

​উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা হতে নিমনিয়া সড়কটি এলজিইডির ৩ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দে নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল ২০২৪ সালের ৪ এপ্রিল এবং কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে। তবে ২৭ অক্টোবর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কাজ এখনো চলমান রয়েছে।

​স্থানীয়দের অভিযোগ, এলজিইডির আওতাধীন সড়কটির নির্মাণকাজের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও রাস্তা নির্মাণের কথা বলে জনগণের কাছ থেকে অনৈতিকভাবে চাঁদা তোলা হয়েছে। সরকারি বরাদ্দের বাইরে এলাকাবাসীকে ভুল বুঝিয়ে এই অতিরিক্ত অর্থ কেন সংগ্রহ করা হলো—তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকার সর্বসাধারণকে মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে অর্থ উত্তোলনের ঘটনায় সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে।

​চরদমদমা গ্রামের বাসিন্দা ইসমাঈল মোল্লা জানান, “আমাদের গ্রামের অবহেলিত এই সড়কটি নির্মাণের জন্য সরকারের পর্যাপ্ত বরাদ্দ নেই—এমন মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাদের ভুল বুঝিয়ে টাকা নেওয়া হয়েছে। অথচ পরে আমরা জানতে পেরেছি, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমাদের কাছ থেকে তোলা টাকা রাস্তায় খরচ করা হয়নি।”

​চরদমদমা গ্রামের সৌদি প্রবাসী গুলজার মোল্লা জানান, “আমরা প্রবাসে অনেক কষ্টে টাকা উপার্জন করি। জাকির মেম্বার আমাদের দুঃখ-দুর্দশার কথা বলে এবং ভুল বুঝিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। এখন ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে, তারা এই টাকা রাস্তায় খরচ করেননি। আমরা এই অনৈতিক কাজের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

​অভিযোগ রয়েছে, শুধু গুলজার মোল্লাই নন; আমেরিকা প্রবাসী আব্দুস সালামের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং ইসমাঈল মোল্লার কাছ থেকে ২০ হাজার টাকাসহ গ্রামের বিভিন্ন বিত্তশালী ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছ থেকেও রাস্তা তৈরির কথা বলে নানা অঙ্কের টাকা উত্তোলন করা হয়েছে।

​এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন বলেন, “আমি একা এই টাকা তুলিনি। আমাদের গ্রামের শহীদুল্লাহ ডালি ও মোফাজ্জল হোসেনসহ আমরা সবাই মিলে টাকা তুলেছি এবং সেই টাকা মোফাজ্জল হোসেনের অ্যাকাউন্টে রাখা হয়েছে।”

​রাস্তা নির্মাণের কথা বলে টাকা তুলে তা ব্যাংকে বা অ্যাকাউন্টে কেন রাখা হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা পরবর্তীতে এই টাকাগুলো খরচ করব।”

​শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে কর্মরত চরদমদমা গ্রামের মোফাজ্জল হোসেন বলেন, “রাস্তার জন্য তোলা টাকা আমার অ্যাকাউন্টে রাখা হয়েছে, তবে ঠিক কত টাকা জমা আছে তা এই মুহূর্তে বলতে পারব না।”

​এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, “এলজিইডির অর্থায়নে এই রাস্তা নির্মাণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এই রাস্তার জন্য জনগণের কাছ থেকে টাকা তোলার কোনো প্রশ্নই আসে না এবং টাকা তোলা হয়েছে এমন কোনো তথ্য আমার জানা নেই। সরকারের বরাদ্দকৃত টাকায় নির্মিত রাস্তার জন্য কেউ যদি জনগণের কাছ থেকে টাকা তুলে থাকে, তবে তা নেহাতই চাঁদাবাজি ও অন্যায়।”

​তিনি আরও বলেন, “এ বিষয়ে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​এলাকাবাসীর দাবি, অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা হোক এবং জনগণের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১৬